রাজনীতি

মানুষ খুনের শিক্ষা দেয়া হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে: নাসিম

মো. নাসিম
মো. নাসিম

যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে পেট্রোল বোমায় মানুষ পুড়িয়ে মেরে, গুপ্তহত্যা করে সরকারের পতন ঘটাতে চায় তাদের সঙ্গে কখনোই জাতীয় ঐক্য হতে পারে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

নেতারা বলেন, বিএনপি-জামাত বাংলাদেশকে সিরিয়া-আফগানিস্তান বানাতে চায়।

মো. নাসেম বলেন, মানুষ খুনের শিক্ষা দেয়া হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে।

রোববার সকালে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় মো. নাসিম বলেন, এ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কাল- সোমবার ১৪ দলের সন্ত্রাস বিরোধী সমাবেশ সফল করতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ বর্ধিত সভা করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

নেতারা অভিযোগ করেন, সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করছে বিএনপি-জামাত জোট— মাহবুবউ আলম হানিফ বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদকে যারা মদদ দেয় তাদের সঙ্গে জাতীয় ঐক্য হতে পারে না।

সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম বলেন, গভীর চক্রান্ত শুরু হয়েছে— এদেশকে অনিরাপদ প্রমাণ করতেই গুলশান-শোলাকিয়ায় জঙ্গি হামলা চালানো হয়েছে।

এদিকে, সোমবারের সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে যুবলীগও। সমাবেশে মহানগররের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন থেকে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানানো হয় সভা থেকে।

সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ। রাজধানীর জিরো পয়েন্ট, মুক্তাঙ্গন ঘুরে মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শেষ হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ