আওয়ামী লীগ সন্ত্রাস-জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা হান্নান শাহ।
সোমবার সকালে রাজধানীর ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল জাগপার আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগকে উগ্রবাদীদের দল—আখ্যায়িত করে হান্নান শাহ গুলশানে জঙ্গি হামলার ঘটনায় সেনাবাহিনীর সফল অভিযানের পরও তদন্তের জন্য ভারতীয় বিশেষজ্ঞদলকে কেন বাংলাদেশে আনার কথা ভাবা হচ্ছে- এ প্রশ্নও তোলেন।
জঙ্গিবাদ মোকাবেলায় সরকার ব্যর্থ হয়েছে দাবি করে বিএনপির এ নেতা বলেন, দেশে গণতন্ত্র ও শান্তি-শৃঙ্খলা ফেরাতে আন্দোলনে নামবে তার দল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: