রাজনীতি

গুলশান-শোলাকিয়ার হামলায় বিএনপি-জামাত জড়িত: ১৪ দল

১৪ দল
১৪ দল

রাজধানীর গুলশান-শোলাকিয়ার হামলায় বিএনপি-জামাত জড়িত বলে অভিযোগ করেছেন ১৪ দল নেতারা।

সোমবার সন্ত্রাস-জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস বিরোধী সমাবেশ করে কেন্দ্রীয় ১৪ দল নেতারা এ কথা বলেন।

তারা বলেন, গুলশানে হামলার সময় লন্ডন-দুবাই-পাকিস্তান থেকে ফোনে কথা হয়েছিল।

নেতারা জানান, জামাতের সঙ্গ ত্যাগ না করে বিএনপির জাতীয় ঐক্যের ডাক মিথ্যা, প্রবঞ্চনা।

আওয়ামী লীগ নেতা যগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, গুলশান ও শোলাকিয়ায় হামলা একই সূত্রে গাঁথা।

বিএনপি নেত্রীর প্রসঙ্গ টেনে নেতারা বলেন, নির্বাচন দিলে সন্ত্রাসী হামলা যদি বন্ধ হয় তাহলে এসব হামলার পেছনে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী নয় বিএনপি-জামাত জড়িত।

তারা আরো বলেন, যারা পাকিস্তানি এজেন্ট তাদের সঙ্গে ঐক্য হবে না।

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ২০ জুলাই অভিভাবক সমাবেশ ও ২১ জুলাই নারী সমাবেশের ও ডাক দেয় কেন্দ্রীয় ১৪ দল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ