রাজনীতি

দেশে গুপ্তহত্যার ঘটনা আন্তর্জাতিক সন্ত্রাসবাদেরই অংশ

বিএনপি
বিএনপি

রাজধানী গুলশানে জঙ্গি হামলা এবং বেশ কয়েক বছর ধরে চলা গুপ্তহত্যার ঘটনাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অংশ বলেই মনে করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনন্সিটিউশনে ঢাকা মহানগর বিএনপির আয়োজনে এ শোকসভায় বক্তব্য রাখেন দলটির সিনিয়র নেতারা। এ মাসের শুরুতে গুলশানে জঙ্গি হামলার ঘটনায় বিএনপির পূর্ব ঘোষিত এ শোক সভা।

এসব ঘটনায় দোষারোপের রাজনীতি বাদ দিয়ে বিএনপির জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিতে সরকারকে আবারো আহ্বানও জানিয়েছেন দলটির নেতারা।

নেতারা অভিযোগ করেন, সরকার জঙ্গি দমনে ব্যর্থ হয়ে এখন এর দায় বিএনপির ওপর চাপানোর পুরনো ষড়যন্ত্রের পথে হাঁটছে।

সন্ত্রাস ও জঙ্গিবাদকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্ণিত করে একে হালকাভাবে না দেখারও আহ্বান বিএনপি তারা।

গণতান্ত্রিক শক্তি দুর্বল হয়ে পড়লে জঙ্গিবাদ মাথাচাড়া দেয়ার সুযোগ পায় মন্তব্য করে বিএনপি নেতারা আবারো জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

পরে সভায় দেশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং গণতন্ত্রকে সমুন্নত রাখতে বিএনপির রাজনৈতিক ঐক্যের ডাকে সাড়া দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ