বাংলাদেশে কোনো আন্তর্জাতিক জঙ্গি সংগঠন নেই— এ জঙ্গি কার্যক্রম ক্ষমতার লোভে জামাত-বিএনপির ষড়যন্ত্রের নীল নকশারই অংশ বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল হানিফ।
বুধবার খুলনায় ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, পশ্চিমাবিশ্বের একটি ক্ষমতাধর রাষ্ট্র বাংলাদেশে তাদের বাহিনী প্রবেশের চেষ্টায় আইএসের নামে বাংলাদেশকে অস্থিতিশীল করছে। ক্ষমতার লোভে জামাত-বিএনপির ষড়যন্ত্রের নীল নকশার অংশ হিসেবেই তারা এ কার্যক্রম চালাচ্ছে।
তিনি আরো বলেন, জঙ্গি প্রতিরোধের কথা বলে বাংলাদেশে তাদের বাহিনী পাঠানোর প্রস্তাব দিলেও বাংলাদেশ সরকার তা নাকচ করে দিয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: