রাজনীতি

জঙ্গিবাদ দমনে বৃহৎ কর্মসূচি দিবে বিএনপি

বিএনপি
বিএনপি

বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শেষে জঙ্গিবাদ দমনে বৃহৎ কর্মসূচি দিবে বিএনপি—জানিয়েছেন দলটির নেতারা। এছাড়াও সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আবারো তারা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।

শুক্রবার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির নেতারা।

জাতীয় ঐক্যে সরকারের অনিহা রয়েছে দাবি করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকার জন্যই সাম্প্রতিক জঙ্গি ঘটনার সঙ্গে সরকাররের সম্পৃক্তা রয়েছে বলেও অভিযোগ করেছেন নেতারা। জঙ্গি দমনের নামে ভিন্ন মতের লোকদের নি:শ্বেষ করার অপচেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

রাজধানীর স্কায়ার হাসপাতালে অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে সাংবাদিকদের তিনি বলেন, জঙ্গীবাদ দমনে বিএনপি চেয়ারপার্সন যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তারই অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবিদের সঙ্গে বৈঠক চলছে এবং শিগগিরই কর্মসূচি দেয়া হবে।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় জঙ্গীবাদ দমনে জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই দাবি করে সরকারকে এ বিষয়ে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান বিএনপির আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনার সঙ্গে সরকারের সম্পৃক্ততা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ