জঙ্গিবাদ-সন্ত্রাস দমনে বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানকে উপেক্ষা করে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।
শনিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতা নজরুল ইসলাম খান এ অভিযোগ করেন।
দেশের এ চরম ক্রান্তিলগ্নেও সরকারের কয়েকজন মন্ত্রী ও নেতা ব্লেমগেম-এর আশ্রয় নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দোষারোপ করছেন— উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, জঙ্গি দমনের নামে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।
জামাত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে আর জঙ্গিবাদ দমনে শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: