রাজনীতি

ভেঙে ফেলা হচ্ছে আ’লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়

বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়
বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়

ভেঙে ফেলা হচ্ছে আওয়ামী লীগের ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়— দীর্ঘদিনের পুরনো এ ভবনটি ভেঙে এখানে নির্মাণ করা হবে আধুনিক সুযোগ সুবিধাসহ বহুতল ভবন।

১০ কোটি টাকা ব্যয়ে ১৮ মাসে নির্মিত হবে আওয়ামী লীগের নতুন কার্যালয়।

১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে বেশ কয়েকবার দলীয় কার্যালয় পরিবর্তন করে আওয়ামী লীগ। শেখ হাসিনা সভাপতির দায়িত্ব নেয়ার পর আশির দশকের শুরু থেকেই ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত এ ভবনটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে যাত্রা শুরু করে। দীর্ঘদিনের পুরনো এ ভবনটি ভেঙে এবার নতুন ভবন নির্মাণ করা হবে।

রোববার সকালে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ভবনটি ভাঙার কাজ শুরু হয়।

মূল জমির পাশের কয়েক শতক জায়গা কিনে নেয়া হয়েছে। মোট ৬ দশমিক ৯ একর জমির উপর ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে দৃষ্টিনন্দন ১০তলা ভবন।

আপাতত নতুন অস্থায়ী কার্যালয়ের জন্য ভবন ভাড়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

দুই মাস সময় লাগবে পুরনো ভবনটি ভাঙতে। সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন ভবন নির্মাণের কাজ।

নেতারা আশা করছেন, ২০১৮এর মধ্যেই ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে নতুন কার্যালয় থেকে দলের কার্যক্রম শুরু করা যাবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ