জামাত-শিবিরের সঙ্গে সম্পৃক্ত কেউ যেন সন্ত্রাসবিরোধী কমিটিতে ঢুকতে না পারে সে বিষয়ে খেয়াল রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
সোমবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রথম বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত সর্বস্তরের গ্রহণযোগ্য মানুষদের নিয়ে সন্ত্রাসবিরোধী কমিটি করা হবে—উল্লেখ করে আগামী ২১ জুলাইয়ের মধ্যে এ কাজ শেষ করার কথাও জানান হানিফ।
বিএনপির সঙ্গে ঘটা করে আলোচনার প্রয়োজন নেই— জঙ্গিবাদ দমনে সত্যিকার অর্থেই যদি তারা সরকারকে সহায়তা করতে চায় তাহলে ২০ দলীয় জোটের মধ্যে যেসব যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী রয়েছে তাদের তালিকা দেয়ার আহ্বান জানান তিনি।
তা না হলে যুদ্ধাপরাধী, জঙ্গি-সন্ত্রাসীর পৃষ্ঠপোষককে সঙ্গে নিয়ে ঐক্যের নামে এদেশের মানুষ বোঝে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।