বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা।
শুক্রবার মহানগর পূজা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তারা বলেন, এ দলটি আইন, বিচার, গণতন্ত্র কিছুই মানে না।
ঢাকেশ্বরী মন্দিরে মহানগর পূজা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
উদ্বোধনী অধিবেশনে বক্তৃতায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, গুপ্তহত্যা, টার্গেট কিলিং করে বিএনপি-জামাতের সরকার উৎখাতের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
হিন্দু ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয় পাওয়ার কিছু নেই। সন্ত্রাসীরা মানবতার শত্রু। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তাদেরকে প্রতিরোধ করা হবে।
এ সময় শেখ সেলিম বলেন, পাকিস্তানি ধ্যানধারনায় বিশ্বাসী বিএনপি-জামাত জঙ্গিদের মদদ দেয়। তাদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না।