রাজনীতি

তারেককে নিয়ে আইনমন্ত্রীর করা বক্তব্য প্রত্যহারের দাবি

খোকন
খোকন

অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিচারিক আদালতকে প্রভাবিত করে খালাস পেয়েছেন-আইনমন্ত্রীর করা এমন বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।

রোববার সুপ্রিমকোর্ট মিলনায়তনে এ বক্তব্যের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ২৫ থেকে ২৮ জুলাই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন খোকন।

এদিকে তার বক্তব্য প্রত্যাহার করবেন না জানিয়ে মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানান আইনমন্ত্রী।

গত ২১ জুলাই অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিচারিক আদালতের দেয়া খালাসের রায় বাতিল করে ৭ বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করে হাইকোর্ট।

এর প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তারেক রহমান বিচারিক আদালতকে প্রভাবিত করে খালাস পেয়েছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ