রাজনীতি

তারেকের সাজায় হতাশ ও ক্ষুব্ধ বিএনপি

তারেক রহমান
তারেক রহমান

অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার ঘটনায় হতাশ এবং ক্ষুব্ধ দলটি।

রায়ের প্রতিবাদ সভা করে দলটির নেতারা অভিযোগ করেছেন, জঙ্গিবাদ ইস্যুকে ধামাচাপা দিতেই সরকার এ অপকৌশলের আশ্রয় নিয়েছে।

ষড়যন্ত্র করে বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা।

দলের ২য় শীর্ষ নেতা সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ পাচারের মামলায় ৭ বছরের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে বিএনপি এ প্রতিবাদ সভা করেছে।

রোববার ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জ্জা আবাবাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ আরো অনেকে।

বিএনপি নেতারা অভিযোগ করেন, জঙ্গিবাদ ইস্যুতে জাতীয় ঐক্যের বিষয়টি আড়াল করতেই সরকার পরিকল্পিতভাবে তারেক রহমানকে মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দিয়েছে।

তারেক রহমানকে রাজনীতির বাইরে রাখার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তারা।

চলমান আন্দোলনের অংশ হিসেবেই বিএনপি এ রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাবে বলেও বক্তব্যে নেতারা উল্লেখ করেন।

প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ