বিএনপি-জামাত ছাড়াই জনগণকে সঙ্গে নিয়ে দেশে জঙ্গিবাদের মূল উৎপাটন করতে সরকার বদ্ধ পরিকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।
হাছান বলেন, ঘোলা পানিতে মাছ শিকার করতেই সরকারের কাছে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি।
জঙ্গিদের কর্মকাণ্ডের পেছনে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করছে—উল্লেখ করে সব ষড়যন্ত্র মোকাবেলা করে আগামীতে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: