বিএনপি নেত্রী খালেদা জিয়ার ঐক্যের ডাককে ভাওতাবাজি ও টোটালি স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। বুধবার আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সরকারের দৃঢ় পদক্ষেপেই জঙ্গি কর্মকাণ্ডের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির পাশাপাশি স্বস্তি ফিরে এসেছে— মন্তব্য করে নাসিম বলেন, বিএনপি জঙ্গিদের মদদ দিয়ে তাদের কর্মকাণ্ডকে উৎসাহিত করছেন।
জঙ্গিদের সব অপতৎপরতা নির্মূল করতে সরকার বদ্ধ পরিকর বলেও জানান তিনি।
জঙ্গি দমনে সারাদেশে তৃণমূল পর্যায়ে কমিটি গঠন প্রায় শেষ পর্যায়ে বলেও এসময় জানান আওয়ামী লীগের সিনিয়র এই নেতা।
বৈঠকে ৩০ জুলাই মাগুরায়, ১১ আগস্ট দিনাজপুরে ও ৩১ জুলাই ঢাকায় জঙ্গিবিরোধী সমাবেশের ঘোষণা দেয়া হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: