জঙ্গিদের মদদদাতা হিসেবে উল্লেখ করে বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার সকালে রাজধানীতে আয়োজিত জঙ্গি- সন্ত্রাসবিরোধী আলোচনায় তিনি এ কথা বলেন।
বিএনপি জামাতের সঙ্গ না ছাড়া পর্যন্ত জাতীয় ঐক্যের তালিকায় তারা কখনই স্থান পাবে না বলেও জানান তিনি।
একই অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, সন্ত্রাসজঙ্গিবাদ নির্মূলে-বিএনপির সঙ্গে জাতীয় ঐক্য হলে দেশ বাঁচবে না।
বিএনপি জঙ্গিদের রাজনৈতিক বন্ধু— উল্লেখ করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে এদের প্রতিহত করার কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: