রাজনীতি

সরকারের দুঃশাসনের কারণেই জঙ্গিবাদ: বিএনপি

বিএনপি
বিএনপি

গণতন্ত্রের অনুপস্থিতি এবং সরকারের দুঃশাসনের কারণেই জঙ্গিবাদের উত্থান ঘটেছে বলে অভিমত বিএনপি নেতাদের।

বৃহস্পতিবার রাজধানীতে ভিন্ন ভিন্ন সভায় দলটির নেতারা সরকার জঙ্গি দমনে আন্তরিক কিনা এ বিষয়েও সংশয় প্রকাশ করেন।

তাদের প্রশ্ন, জঙ্গিদের ধরার পর তাদের কাছ থেকে তথ্য নিয়ে অন্য জঙ্গি আস্তানার খোঁজ না করে কেন ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে?

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে করা সভায় এর পাশাপাশি দলটির নেতারা বক্তব্য রাখছেন জঙ্গিবাদ প্রসঙ্গেও।

জাতীয় প্রেসক্লাবে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন জঙ্গিবাদ উত্থানের জন্য সরকারকে দায়ী করেন বলেন, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত বিষয় জঙ্গিবাদ।

তারেক রহমানের কারাদণ্ডকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলেও মনে করেন তিনি।

আরেক সভায় জঙ্গিবাদ নিয়ে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে জঙ্গিবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের পথে আসতে সরকারের প্রতি আহ্বান জানান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ