রাজনীতি

জঙ্গিদের জীবিত না ধরে কেনো হত্যা করা হচ্ছে, প্রশ্ন বিএনপির

বিএনপি
বিএনপি

জঙ্গিদের জীবিত না ধরে অভিযানের নামে কেনো হত্যা করা হচ্ছে—এমন প্রশ্ন তুলেছে বিএনপি। এ বিষয়ে সরকারকে জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দলটি।

এছাড়াও রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে বিএনপি অভিযোগ তুলেছে, সরকার প্রতিবেশী দেশের সঙ্গে দেশবিরোধী চুক্তি করেছে। সরকার দেশ বিক্রি করে দিচ্ছে বলেও অভিযোগ দলটির নেতাদের।

শুক্রবার রাজধানীতে পৃথক পৃথক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা এসব কথা বলেন।

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বিরোধী কর্মসূচিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে গেলে পুলিশের কাঁদানে গ্যাসে ছত্রভঙ্গ হয় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা কমিটির মিছিল। এতে আহত হয় বেশ কয়েকজন; ঘটে আটকের ঘটনাও।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকার দেশ বিরোধী চুক্তি করছে।

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হলে তা সুন্দরবনের জন্য চরম বিপর্যয় ডেকে আনবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

এছাড়াও জঙ্গিদের কাছ থেকে তথ্য নিয়ে অন্য জঙ্গি আস্তানার খোঁজ না করে তাদেরকে কেনো হত্যা করা হচ্ছে সে প্রশ্নও তোলেন বিএনপির এ সিনিয়র নেতা।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে জঙ্গিবাদ প্রসঙ্গে দলের আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ পাচারের মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দেয়া হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ