সরকার জামাতকে রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা আসম হান্নান শাহ। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নিষিদ্ধ করার কথা বলেও সরকার কেন জামাতকে নিষিদ্ধ করছে না? এমন প্রশ্নও তোলেন তিনি।
হান্নান শাহ বলেন, সরকার সত্যকে মোকাবেলা করতে ভয় পায়। এ জন্য জঙ্গি হামলার ঘটনায় সরকারের সম্পৃক্ততা বের হয়ে আসবে বলে জঙ্গিবাদ নিমূর্লে জাতীয় ঐক্যে ডাকে তারা সাড়া দিচ্ছে না।
সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় বিএনপি যে কর্মসূচিগ্রহণ করবে, তা বাস্তবায়নে নেতাকর্মীদের প্রতি আহ্ববানও জানান বিএনপির এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: