রাজনীতি

জামাতকে না রাখার সিদ্ধান্ত ২০ দলের

এমাজউদ্দিন আহমদ
এমাজউদ্দিন আহমদ

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে জামাতকে না রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে— বলে জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পরামর্শক ও অধ্যক্ষ এমাজউদ্দিন আহমদ।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত ‘দেশে বিরাজমান পরিস্থিতির প্রেক্ষাপট’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতীয় ঐক্য গড়ার ক্ষেত্রে অসুবিধা একটি রাজনৈতিক দল। সরকার চাইলে যেকোনো সময় ওই দলটিকে নিষিদ্ধ করতে পারে। খালেদা জিয়া সিদ্ধান্ত নিয়েছেন, জাতীয় ঐক্যের প্রয়োজনে ২০ দলীয় জোটে ওই দলটিকে রাখার প্রয়োজন নেই। তাহলে সমস্যা মিটেই গেল।

এমাজউদ্দীন আহমদ বলেন, জঙ্গিবাদ যেভাবে এগোচ্ছে তাতে নীরব হয়ে থাকার সুযোগ নেই। সবাই মিলে এ ব্যাপারে একটি ঐক্য গড়ে তুলতে হবে। যদিও জঙ্গিবাদ এ পুরোপুরি এ দেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। বাংলাদেশে এর শেকড় খুব বেশি গভীরে যায়নি। সবাই একসঙ্গে যদি একে ঘৃণা করতে পারি, এটা নিরাময় করা কোনো সমস্যা নয়।

মতবিনিময় সভায় সভাপতি ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, মতবিনিময় সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের একাংশ (ইনুর জাসদ) ও জামাতে ইসলামী বাদে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

অনুষ্ঠানে আওয়ামী লীগ বা ১৪ দলের কোনো নেতাকর্মী না থাকলেও অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের নেতা ও পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ