দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, এই গুরুতর সংকটে অসহায় মানুষের পাশে থাকবে বিএনপি।
মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে খালেদা জিয়া এ কথা বলেন।
বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের সাহায্যর্থে এখন পর্যন্ত ত্রান তৎপরতায় সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি—উল্লেখ করে খালেদা জিয়া বলেন, সরকারের সর্বনাশা নীতির কারণেই বেহাল রাস্তাঘাট, অসহনীয় বিদ্যুৎ বিভ্রাট এবং লাগামহীন দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, অসহনীয় মুদ্রাস্ফীতিতে দেশ আজ বিপন্ন।
তার ওপর এই বন্যার ভয়াবহ ব্যাপকতা বন্যাকবলিত মানুষকে চরম সংকটের দিকে ঠেলে দিবে বলেও জানা তিনি।
উত্তরাঞ্চলসহ অন্যান্য জেলাগুলোর বন্যা কবলিত মানুষদের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দলমত নির্বিশেষে সবাইকে দ্রুততার সঙ্গে এগিয়ে আসার আহবান জানান বিএনপি চেয়ারপারসন।