মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে অকার্যকর করা চেষ্টা করছে সরকার—এ অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো একদলীয় শাসন কায়েম করা।
তারা জনগণ থেকে বিচ্ছিন্ন— তাই অগণতান্ত্রিক কার্যকলাপ চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া তাই মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
এছাড়া সবগুলো মামলায় জামিন থাকা সত্ত্বেও দলের যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের বিরুদ্ধে যে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এফআইআর এ তার নাম ছিল না বলেও উল্লেখ করেন তিনি।
রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও অভিযোগ করেন ফখরুল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: