রাজনীতি

সরকারের প্রস্তাবিত ঐক্য বিএনপি ছাড়া অবাস্তব

কাদের সিদ্দিকী
কাদের সিদ্দিকী

জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য গঠন নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামাত ছাড়তে এবং ১৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন না করতে পরামর্শ দিয়েছেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি কাদের সিদ্দিকী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খালেদা জিয়াকে বাদ রেখে সরকারের প্রস্তাবিত ঐক্য অবাস্তব বলেও মন্তব্য করেছেন তিনি।

এ দিকে সরকারের দুই মন্ত্রী বলেছেন, জঙ্গিবাদ উত্থানে শুধু জামাত হুমকি নয় বিএনপিও সমান হুমকি স্বরুপ। পৃথক অনুষ্ঠানে তারা এ কথা বলেছেন।

বৃহস্পতিবার রাতে কাদের সিদ্দিকীসহ কৃষক শ্রমিক জনতা লীগের চার সদস্যর একটি প্রতিনিধিদল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় তার সঙ্গে দেখা করতে যান।

গণমাধ্যমকে সেই বৈঠকের বিস্তারিত শুক্রবার দুপুরে রাজধানীর মতিঝিলে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার সঙ্গে তিনি কোনো ঐক্য করতে যাননি। দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন।

খালেদা জিয়াকে তার দলের পক্ষে জামাত ছাড়ার ও ১৫ আগস্ট জন্মদিন পালন না করার প্রস্তাব দেয়া হয়েছে বলেও জানান তিনি।

আর জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব নিতে প্রধানমন্ত্রীর প্রতি আওভান জানিয়েছেন কাদের সিদ্দিকী। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে গণবাহিনী ত্যাগের পরামর্শও দিয়েছেন।

এদিকে, সকালে খুলনার একটি হোটেলে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা বিষয়ে এক মতবিনিময় সভায় তথ্য মন্ত্রী বলেন, শুধু জামাতকে বাদ দিলেই হবে না বিএনপিও দেশের শান্তি ও গণতন্ত্রের জন্য হুমকি স্বরুপ।

এছাড়াও ঢাকা রির্পোটার্স ইউনিটিতে আরেক আলোচনা সভায় নৌ-পরিবহন মন্ত্রী বলেছেন, বিএনপি জামাতকে নিয়ে যে রাজনৈতিক কৌশল আটছে তা কখনই বাস্তবায়ন হতে দেয়া হবে না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ