৫০২ সদস্যের কমিটি দিয়ে বিএনপি দলের সংবিধান লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে রাজধানীতে ছাত্রলীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
অগণতান্ত্রিক কমিটি দিয়ে দেশের গণতন্ত্র উদ্ধার সম্ভব নয়— উল্লেখ করে মন্ত্রী বলেন, এমন কমিটি দিয়ে গণতন্ত্র উদ্ধার দু:স্বপ্নের নামান্তর মাত্র।
খালেদা জিয়ার ঐক্য গড়ার বিষয়ে তিনি বলেন, ১৫ আগস্ট আমরা শোক পালন করব-- আর তিনি জন্মের আনন্দে কেক কাটবেন, তাহলে ঐক্য হবে কিভাবে?
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: