রাজনীতি

নতুন কমিটিই প্রমাণ বিএনপি-জামাতের পার্থক্য নেই: হানিফ

মাহবুবউল আলম হানিফ
মাহবুবউল আলম হানিফ

যুদ্ধারপরাধীর সন্তানদের কমিটিতে নিয়ে বিএনপি প্রমান করেছে জামাতের সঙ্গে তাদের কোনো পার্থক্য নেই— বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৮৬তম জন্মবাষির্কী উপলক্ষে সোমবার রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন প্রঙ্গণে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামীর সন্তান ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের কেন্দ্রীয় কমিটিতে স্থান দিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা জামাতের সঙ্গ ত্যাগ করতে পারবে না। বিএনপির নতুন কমিটিতে স্থান দেয়া হয়েছে যুদ্ধাপরাধের সাজাপ্রাপ্ত আসামীর সন্তান, ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত ও জঙ্গিবাদের লালন পালনকারীদের।

তিনি আরো বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপি কখনো জামাত ছাড়তে পারবে না—দলটি আদর্শগতভাবে এক ও অভিন্ন।

এ সময় মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীকে উদ্দেশ্যে করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জনাব বীর মুক্তিযোদ্ধা সাহেব আপনার এ মুক্তিযোদ্ধা (জিয়াউর রহমান) বঙ্গবন্ধু হত্যার যুদ্ধাপরাধীদের রাজনীতি করার অধিকার ও মন্ত্রী বানিয়ে বাংলাদেশের ৩০ লক্ষ মুক্তিযোদ্ধার আত্মাকে পদদলিত করেছেন। আর সেই মুক্তিযোদ্ধার স্ত্রীর প্রতি আপনার (বঙ্গবীর) এত দরদ কেন?

পরে বেগম মুজিবের স্মৃতিচারণ করে হানিফ বলেন, বেগম মুজিব একজন মহীয়সী নারী— বঙ্গবন্ধুর সহধর্মিণী হিসাবে জাতির পাশে দাঁড়িয়েছেন বারবার। বঙ্গবন্ধুর পাশে থেকে বাঙালি জাতিকে অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছেন তিনি। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার অনুপ্রেরণাও ছিলেন এবং বঙ্গবন্ধুর প্রত্যেকটা রাজনৈতিক কর্মকাণ্ডের পাশে থেকে অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছেন এবং দুঃসময়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ দিয়েছেন।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রআম উবায়দুল মুক্তাদির চৌধুরী ও আমিনুল ইসলাম আমিন, সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথসহ প্রমুখ। (সূত্র: বাসস)

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ