রাজনীতি

গণতন্ত্রহীনতার কারণেই দেশে উগ্রবাদ: মির্জা ফখরুল

মির্জা ফখরুল
মির্জা ফখরুল

সরকার জঙ্গিদমনে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বরং জঙ্গিবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দমন করছে বিরোধীদলকে— এ অভিযোগ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জঙ্গিবাদ দমনে আন্তরিক নয় সরকার— উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে সরকার। দলীয় স্বার্থে নয় বরং জাতীয় সংকট নিরসনের প্রয়োজনেই জঙ্গিবাদবিরোধী ঐক্যের কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন।

জঙ্গি ও সন্ত্রাসবাদকে রুখতে জাতীয় ঐক্যের গুরুত্বের কথাও তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্রহীনতার কারণেই দেশে উগ্রবাদ মাথাচাড়া দেয়ার সুযোগ পেয়েছে।

গণতন্ত্রিক ধারায় ফিরে যাওয়ার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এ মহাসচিব।

এ সময় দলের মহাসচিব নতুন কমিটি নিয়ে কোনো কথা না বললেও জাতীয় প্রেসক্লাবে আরেক অনুষ্ঠানে এ বিষয়ে বক্তব্য রাখেন বিএনপি নেতা আহমেদ আযম খান।

তিনি বলেন, অনেক ত্যাগী ও যোগ্য নেতাকর্মীকে সঠিকভাবে পদায়ন করা হয়নি কাউন্সিলের সাড়ে ৪ মাস পর ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে।

প্রায় ৬০০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর এ প্রথম কোনো অনুষ্ঠানে অংশ নিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বিএনপির সদ্য ঘোষিত কমিটি নিয়ে কোনো বক্তব্য না রাখলেও সরকারের নানা সমালোচনার পাশাপাশি জঙ্গিবাদ প্রসঙ্গে কথা বলেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ