রাজনীতি

বিএনপির কমিটি কোরআন-বাইবেল নয় যা পরিবর্তন করা যাবে না

হান্নান শাহ
হান্নান শাহ

বিএনপির কমিটি নিয়ে চাপা ক্ষোভ আর অসন্তোষ এবার প্রকাশ্যে এসেছে— কমিটির বিভিন্ন বিষয় নিয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধও।

দলের স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেন, কমিটিতে জায়গা হয়নি ত্যাগী-যোগ্য অনেক নেতা-কর্মীর বরং ওয়ান ইলেভেনের সময় সংস্কারপন্থীদের সুপারিশে অনেকে নেতা হয়েছেন।

'পদ বঞ্চিতদের আগামী কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করতে হবে' বিএনপির মহাসচিবের এমন বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় হান্নান শাহ বলেন, বিএনপির কমিটি কোরআন কিংবা বাইবেল নয় যে পরিবর্তন করা যাবে না।

বিএনপির নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর থেকেই এ নিয়ে আলোচনা, সমালোচনা, ক্ষোভ-অসন্তোষ আর এর জেরে পদত্যাগের ঘটনাও ঘটছে।

দলের সিনিয়র নেতাদের অনেকের কাছেও এ কমিটি মনোঃপুত হয়নি। এতোদিন বিষয়টি প্রকাশ্যে না এলেও এবার বিষয়টি সামনে এসেছে।

হান্নান শাহ অভিযোগ করেন, অনেক যোগ্য নেতা-কর্মীই জায়গা পাননি পূর্ণাঙ্গ কমিটিতে— এছাড়া, ওয়ান ইলেভেনের সময় সংস্কারপন্থীদের সুপারিশে অনেকে নেতা হয়েছেন।

কমিটি ঘোষণার দু'দিন পরই বিএনপির মহাসচিব বলেছিলেন কমিটি নিয়ে ক্ষোভ-বিক্ষোভ করে কোনো লাভ হবে না; পদবঞ্চিতদের অপেক্ষা করতে হবে পরবর্তী কাউন্সিল পর্যন্ত—এ বক্তব্যের পরও হান্নান শাহ আহ্বান জানান কমিটি পরিবর্তনের

পদবঞ্চিতদের ধৈর্য ধারন করতে বলেন দলের স্থায়ী কমিটির এ সদস্য।

সদ্য ঘোষিত কমিটি নিয়ে অসন্তোষের বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ