দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সকল দলের অংশগ্রহণে মধ্যবর্তী জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সভাপতি অলি আহামদ।
শনিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় বিদেশি বিনিয়োগ যথেষ্ট হ্রাস পাচ্ছে উল্লেখ করে দেশে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকরা জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত কি-না তা খতিয়ে দেখার কথাও বলেন অলি আহামদ।
জঙ্গিবাদ দমনে সুদৃঢ় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।
এ সময় সরকারের কিছু সাফল্যের দিকও তুলে ধরেন এলডিপি সভাপতি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: