রাজনীতি

শোক দিবসে জন্মদিন পালন করছেন না চেয়ারপারসন

খালৈদা জিয়া
খালৈদা জিয়া

এ বছর ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজের জন্মদিন পালনে কোনো অনুষ্ঠান করছেন না আর থাকছে না কোনো কেক কাটার অনুষ্ঠানও।

রোববার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, বন্যা পরিস্থিতি, নেতাকর্মীরা জেলে থাকা, জঙ্গিসহ চলমান নানা 'সংকটের' কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন গুলশানের কার্যালয় ও কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তবে কেক কাটার কোনো আনুষ্ঠানিকতা থাকছে না।

দলের বিভিন্ন সহযোগী, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের কেক নিয়ে গুলশান কার্যালয়ে না যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলেও দলীয় সূত্রে জানা গেছে।

আগামীকাল- সোমবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিন পালন ও কেক কাটার ঘটনা ব্যা পক সমালোচিত হয়ে আসছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ