রাজনীতি

বঙ্গবন্ধু হত্যায় সামরিক বাহিনীর ভূমিকা রহস্যজনক: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার সময়, সেনা ও নৌ বাহিনীর প্রধানসহ প্রশাসনের ভূমিকা এখনো রহস্যজনক— এখনো অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায় নি বলে জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

রোববার দুপুর জাতীয় প্রেসক্লাবে সেক্টরস কমান্ডার্স ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তবে এ সময় সেক্টরস কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান কে এম শফিউল্লাহ বলেন, বঙ্গবন্ধু হত্যার ঘটনা প্রতিহত করার মতো কোনো সুযোগ ছিল না।

এ সময় তিনি ১৯৭৫ সালে সেনাপ্রধান থাকা অবস্থায়, বঙ্গবন্ধু হত্যার সময় তার অবস্থান ব্যাখ্যা করছিলেন।

আর বঙ্গবন্ধুর খুনীদের যারা রাজনৈতিক আশ্রয় দিয়েছেন, তারা কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করছেন বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

পর্দার অন্তরালে থেকে যারা ৭৫'এর পটভূমি সাজিয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আনতে, সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহবান জানান তিনি।

সভাপতি হিসেবে অনুষ্ঠানের শেষের দিকে বক্তব্য দিচ্ছিলেন সেক্টরস কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান কে এম শফিউল্লাহ। হঠাৎ করেই দু-একজন তার বক্তব্যের মাঝখানে বাধার সৃষ্টি করেন। তাতে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ