রাজনীতি

জঙ্গি হামলার পর বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়েছে: আলাল

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনার জন্য বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছে বলে জানিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, তৈরি পোশাক খাত এবং পর্যটন শিল্প বিপর্যয়ের মুখে পড়ার আশঙ্কাও করছে দলটি।

সম্প্রতি ঘটে যাওয়া আর্থিক কেলেঙ্কারির ঘটনায় জড়িতদের খুজেঁ বের না করে সরকার তাদের সুরক্ষা দিচ্ছে বলেও সমালোচনা করেন তিনি।

দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলা দেয়া হচ্ছে –এ অভিযোগ তুলে ন্যায়বিচার থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে বঞ্চিত করা হয়েছে বলেও ক্ষোভ প্রকাশ করেন বিএনপির এ নেতা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ