রাজনীতি

২১ আগস্টের গ্রেনেড হামলা রাজনীতির কলঙ্কজনক অধ্যায়: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনাকে রাজনীতির কলঙ্কজনক অধ্যায় হিসেবে অভিহিত বরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকালে রাজধানীর ঢাকা রির্পোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ন্যাপের সাবেক চেয়ারম্যান শফিকুল গানি স্বপনের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

জঙ্গিবাদ নির্মূল করা আমাদের জাতীয় দায়িত্ব এ কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, জঙ্গি আশ্রয় নয় বরং দমন করা আমাদের দায়িত্ব যদি আমরা এটা দমন করতে না পারি তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে।

কিন্তু এ জঙ্গিবাদ দমন করতে যখন দেশনেত্রী খালেদা জিয়া ঐক্যের ডাক দিয়েছেন তখন একটি পক্ষ বলছে এটা নির্বাচনের ডাক।

তিনি বলেন, দেশে শান্তির জন্য আমরা বহুদলীয় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম— আমরা দেশের গণতন্ত্রের মূল্যবোধকে বিশ্বাস করি, কৃষ্টি ও স্বকীয়তাকে বিশ্বাস করি কিন্তু আজ সেই সংস্কৃতি ও মূল্যবোধ ক্রমশ হারিয়ে যাচ্ছে।

রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে ফখরুল বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র কোনোদিন হতো না যদি না এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হতো। কারণ জনগণের প্রতি এদের কোনো দায়বদ্ধতা নেই। তাই এ সরকার যখন যা ইচ্ছা তাই করছে— আমার প্রতিবেশীর সঙ্গে আমি ভালো ব্যবহার করবো, কিন্তু তার মানে এই নয় আমি তাকে সবকিছু দিয়ে দেব বিনিময়ে আমাদের কিছুই দেবে না তা ভালোবাসা হতে পারে না।

এ সময় তিনি বলেন, একুশে আগস্টে একটি বর্বরতার সৃষ্টি হয়েছিল— বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটি একটি কলঙ্কময় অধ্যায়।

ওই হামলায় নিহতদের প্রতি তিনি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং এ হত্যাকাণ্ডের সুষ্টু বিচার দাবি করেন তিনি।

স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

বিগত ২০০৪ সালের ২১ আগস্ট এ দিনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ সভানেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দলটিকে নেতৃত্বশূন্য করতে ভয়াবহ গ্রেনেড হামলা হয়। ওই হামলায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ওই হামলায় শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ নিহত হন ২৪ জন নেতাকর্মী। আহত হয়েছিলেন তিন শতাধিক মানুষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ