নবগঠিত এ কমিটিই গণতন্ত্র পুনরুদ্ধার করবে— এছাড়া রাজনৈতিক কারণেই তারেক রহমানকে একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় জড়ানো হয়েছে বলেও অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। পরে সাংবাদিকের এসব কথা বলেন মহাসচিব।
কমিটির বিষয়ে জানতে চাওয়া হলে বিএনপির মহাসচিব বলেন, এ কমিটিই আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখবে।
একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুন্দরবনকে ধংসের পাঁয়তারা করছে সরকার।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দু'সপ্তাহ পর দলের স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেন খালেদা জিয়া।
এ উপলক্ষে দলটির নেতা-কর্মীরা সোমবার দুপুরের পর থেকেই দলে দলে হাজির হন শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে। বিকেল সোয়া ৫টায় আসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জিয়াউর রহমানের সমাধিতে পরে দোয়া-মোনাজাতও করা হয়।