রাজনীতি

লজ্জা থাকলে বিএনপির নেতারা পদত্যাগ করত: হানিফ

হানিফ
হানিফ

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার পর বিএনপি নেতারা যে মিথ্যাচার করেছেন লজ্জা থাকলে তাদের দল থেকে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে বিটিসিএল ভবনের সামনে টিএন্ডটি শ্রমিক কর্মচারি ইউনিয়নের জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা সেসময়ের ক্ষমতাসীন বিএনপি-জামাত জোটের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে। আর ঘটনার পর এ নিয়ে বিএনপি নেতারা ন্যাক্কারজনক মিথ্যাচার করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

১২ বছরেও তাদের সে লজ্জাবোধ তৈরি হয়নি—উল্লেখ করে হানিফ বলেন, যে হত্যাকাণ্ড নিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিলেন বিএনপি নেতারা তার বিচারের রায় শিগগিরই পেয়ে যাবে।

এ রায়ে প্রমাণ হবে বিএনপি খুনীদের দল বলেও মন্তব্য করেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ