রাজনৈতিকভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়েছে বলেই দেশ ফ্যাসিবাদ রাষ্ট্রে পরিণত হচ্ছে— এমন অভিযোগ করেছেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বন্ধ হওয়া বিভিন্ন পত্র-পত্রিকা, টিভিচ্যানেলসহ অনলাইন নিউজপোর্টাল চালু করার দাবিতে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারের নানা নির্যাতনের বর্ণনা দিয়ে মির্জা ফখরুল বলেন, সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার-নির্যাতন করা হচ্ছে।
জঙ্গিদমনের নামে তথাকথিত ‘বন্ধুকযুদ্ধে’ অনেককেই মেরে ফেলা হচ্ছে— এ অভিযোগ করে তিনি আরো বলেন, স্বাধীনতা ও স্বকীয়তা রক্ষার জন্য সবাইকে ঘুরে দাঁড়াতে হবে।
শুধু বিএনপিকে সমর্থন বা করুণা নয় বরং দেশের উদ্ভুত পরিস্থিত এবং রাজনৈতিক পরিসর রক্ষার জন্য গণমাধ্যমসহ সবাইকে সক্রিয় ভুমিকা রাখার আহ্বানও জানায় বিএনপির নেতারা।
আর দলমত নির্বিশেষে গণমাধ্যমসহ রাজনৈতিক পরিসর রক্ষার আহ্বান জানান কবি লেখক ফরহাদ মজহার।
এদিকে, বিকেলে ঢাকা মেট্রোপলিটান পুলিশ কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ৩০ আগস্ট র্যা লি করার অনুমতি চেয়ে চিঠি দিতে গিয়েছিল দলের একটি প্রতিনিধিদল।