রাজনীতি

সরকারের ওপর নির্ভরশীল বিএনপির কর্মসূচি: ফখরুল

ফখরুল
ফখরুল

রামপাল ইস্যুতে বিএনপির কর্মসূচি নির্ভর করছে সরকারের আচরণের ওপর বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড সমর্থন করে না বিএনপি— সুন্দরবনের পাশে রামপালে বিদ্যুৎকেন্দ্র নিঃসন্দেহে দেশ, জাতি ও পরিবেশের জন্য ক্ষতিকর। বিষয়টি বিএনপি চেয়ারপারসন প্রেস কনফারেন্সের মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছেন বলও জানান তিনি।

এ বিষয়টি আওয়ামী লীগ নেতারা অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে—অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, এ সময় রামপাল ইস্যুতে বাম দলের কর্মসূচিতে বিএনপির সমর্থন রয়েছে।

এদিকে, দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এমাজউদ্দিন আহমেদ জনগণের স্বার্থে সুন্দরবন-ধ্বংসী এ প্রকল্প বাতিলের দাবি জানান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ