রাজনীতি

বিএনপি আক্ষেপ থেকেই বিদ্যুতকেন্দ্র করতে বিরোধিতা করছে : আ'লীগ

আ'লীগ
আ'লীগ

ক্ষমতায় থাকাকালীন বিদ্যুতকেন্দ্র করতে না পারার আক্ষেপ থেকেই রামপাল কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্রের বিরোধীতা করছে বিএনপি- মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা।

তারা বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই প্রকল্পটিকে দেশবিরোধী ও গণবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাজধানীর ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন।

এ সময় তারা বিএনপি-জামাতের যে কোনো দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।

সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কর্মসূচি ঘোষণা করতে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শ্রমিক-কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

এসময় রামপাল কয়লা বিদ্যুতকেন্দ্র নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উন্নত দেশগুলোতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থাকলেও সেগুলো এখনো পর্যন্ত পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলেনি।

ক্ষমতায় থাকাকালীন সুযোগ থাকলেও বিদ্যুৎ প্রকল্প করতে না পারার আক্ষেপ থেকেই বিএনপি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, রাজধানীতে জাতীয় শোক দিবসের আলোচনায় একুশে আগস্টের গ্রেনেড হামলা ও সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার জন্য বিএনপিকে দায়ী করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

দেশকে অস্থিতিশীল করতে বিএনপির যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতা-কর্মীদের প্রস্তুত থাকারও কথা বলেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ