রাজনীতি

পাকিস্তানি ভাবধারার রাজনীতি করছে বিএনপি

মাহবুবউল আলম হানিফ
মাহবুবউল আলম হানিফ

বিএনপি পাকিস্তানি ভাবধারার রাজনীতি অব্যাহত রেখেছে অভিযোগ তুলে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পাকিস্তানি ভাবধারার রাজনীতি যারা করছেন তাদের দিন ফুরিয়ে এসেছে— উল্লেখ করে জিয়াউর রহমানসহ বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের মরণোত্তর বিচারেরও দাবি জানান হানিফ।

বিএনপি-জামাতকে অশুভশক্তি হিসেবে চিহ্নিত করে তাদের প্রতিহত করতে নেতাকর্মীদের সজাগ থাকতেও বলেন তিনি।

এ সময় রাজনীতি থেকে বিএনপি-জামাতকে বিতাড়িত না করলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না বলেও মন্তব্য আওয়ামী লীগ নেতারা।

জিয়াউর রহমানই পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাসহ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করেছে— এ অভিযোগ করে জিয়াসহ চক্রান্তকারীদের বিচারের আওতায় আনতে তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম।

কামরুল ইসলাম আরো অভিযোগ করেন, পচাত্তঁরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত ছিলেন আর ২১ আগস্ট গ্রেনেড হালার মূলপরিকল্পনাকারী তারেক রহমান।

দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা করতে হলে বিএনপি-জামাতকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ