মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে— তাকে দেয়া স্বাধীনতা পদক ফিরিয়ে নিতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন আওয়অমী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সামরিক অভ্যূত্থান ঘটিয়ে অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলের কারণে জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বাতিল হতে পারে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
এদিকে, রাজধানীতে আরেক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, জঙ্গিদের রক্ষা করতেই বিএনপি নেত্রী খালেদা জিয়া এখন তাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন।
জঙ্গিদের পেছন থেকে মদদ দিচ্ছে বলেই বিএনপি এখন মায়াকান্না করছে বলেও জানান তিনি।
এদিকে আরেক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সমালোচনা করে ওই ৩ জঙ্গিকে কেনো জীবিত ধরা হলো না-এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপি'র নির্দেশেই সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে জঙ্গিরা বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।