রাজনীতি

রামপাল আন্দোলন নিয়ে বিএনপির সঙ্গে কোনো ঐক্য নয়

রামপাল নিয়ে সংবাদ সম্মেলন
রামপাল নিয়ে সংবাদ সম্মেলন

রামপাল বিদ্যুতকেন্দ্র প্রকল্প বাতিল ও সুন্দরবন রক্ষার আন্দোলনে বিএনপির সঙ্গে কোনো ঐক্য হবে না—এ ঘোষণা দিয়েছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ।

সোমবার সকালে রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে রামপাল প্রকল্প বাতিল না হওয়া পর্যন্ত দুর্বার আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন তেল–গ্যাস রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ।

তিনি বলেন, গণজাগরণ সৃষ্টি করে আন্দোলনকে আরো বেগবান করা হবে।

আনু মোহাম্মদ বলেন, এ প্রকল্প পুনর্বিবেচনার চিন্তা করলে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি আলোচনাতেও রাজি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন নিয়ে বিষোদ্গার করেছেন— নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ১০ বছর আগে যখন বিএনপি-জামাত সরকার দিনাজপুরের ফুলবাড়ীতে গুলি চালিয়েছিল, সাধারণ মানুষ তখন ব্যাপক গণজাগরণ তৈরি করেছিল। আওয়ামী লীগ সেই আন্দোলনে সমর্থন দিয়েছিল ওইসময় বর্তমান সরকারের মতোই তৎকালীন সরকার ‘থলের বিড়াল তত্ত্ব’ হাজির করেছিল। আন্দোলন নিয়ে নানা কুৎসা রচনা করেছিল। সরকারে থাকলে একই দলগুলোর ভূমিকা সম্পূর্ণ বিপরীত হয় বলে তিনি মন্তব্য করেন।

গুলি, লাঠি, টিয়ার গ্যাস, হামলা, নির্যাতন, কুৎসা—কোনো কিছুই তারা বাদ দেয় না— বর্তমান সরকারের ভূমিকাও এর প্রমাণ বলে জানান তিনি।

আনু মোহাম্মদ বলেন, প্রধানমন্ত্রী আন্দোলনের প্রতি কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন, এত আন্দোলনের খরচের জোগান কে দেয়? প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যখন আমাদের ফুলবাড়ী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছিলেন— তখন আমরা যেভাবে খরচ জোগাড় করেছিলাম এখনো সেভাবেই জোগাই করবো এবং করেছি।

তিনি আরো বলেন, ‘অসংখ্য মানুষের ঘামে–শ্রমে এই আন্দোলন গড়ে উঠেছে— ক্ষমতায় থাকা বড় দলগুলোর মতো আমাদের আন্দোলন টাকার ওপর ভর করে না বা কারও পৃষ্ঠপোষকতার তোয়াক্কা করে না।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন বাম রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতা, জ্বালানি বিশেষজ্ঞ বি ডি রহমতউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিমউদ্দিন খান, মোসাহেদা সুলতানা, নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ