রাজনীতি

বুধবার সারাদেশে জামাতের হরতাল

বাংলাদেশ জামাতে ইসলামী
বাংলাদেশ জামাতে ইসলামী

মানবতাবিরোধী অপরাধে আলবদর কমান্ডার মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে ফাঁসির রায় বহাল থাকায় হরতাল ডেকেছে বাংলাদেশ জামাতে ইসলামী। বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল পালনের আহ্বান জানিয়েছে দলটি।

জামাতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য এম আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সরকার পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে জামাতের শীর্ষ নেতাদের একের পর এক হত্যা করছে। সরকারের সেই ষড়যন্ত্রের শিকার মীর কাসেম আলী।

কাসেম আলীসহ দলের আটক সব নেতার মুক্তির দাবিতে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে ৩১ আগস্ট (বুধবার) সারাদেশে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করা হচ্ছে।

তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস, হজযাত্রীদের বহনকারী যানবাহন ও সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

প্রসঙ্গত, আজ (মঙ্গলবার) জামাতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর ফাঁসি বহাল রেখে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর পরপরই বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে বিবৃতি পাঠিয়ে হরতাল ডাকা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ