রাজনীতি

চলছে জামাতের সকাল-সন্ধ্যার হরতাল

হরতাল
হরতাল

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর কমান্ডার মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে খারিজের প্রতিবাদে জামাতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যার হরতাল ঢিলেঢালাভাবে চলছে।

বুধবার সকালে থেকে রাজধানীতে সীমিত থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনের সংখ্যাও। তবে প্রাইভেটকারের চলাচল কম।

এখন পর্যন্ত রাজধানীর কোথাও সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণে।ডর খবর পাওয়া যায়নি। হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এছাড়াও রাজধানীর নিরাপত্তা স্বাভাবিক রাখতে ও নাশকতা এড়াতে মঙ্গলবার রাত থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সকাল থেকে দেখা গেছে, রাজধানীর মিরপুর, কল্যাণপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, কারওয়ানবাজার, শাহবাগ, যাত্রাবাড়ী, পল্টন, বায়তুল মোকাররম, মতিঝিল, কলাবাগান, সাইন্স ল্যাব, গাবতলীসহ বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে পুলিশের বিপুল সংখ্যক সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এসব এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ