রাজনীতি

নির্যাতন চালিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবে না: ফখরুল

বিএনপি
বিএনপি

নির্যাতন চালিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবে না জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশে আইনের শাসন ও গণতন্ত্র নেই— এ কথা উল্লেখ করে মির্জা ফখরুল জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথও নেন।

বৃহস্পতিবার সকালে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

পরে সাংবাদিকদের এসব কথঅ বলেন দলের মহাসচিব

দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান মির্জা ফখরুল।

নানা আয়োজনের মধ্য দিয়ে ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।

এ উপলক্ষে সকাল থেকেই রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে জড়ো হন দলের নেতাকর্মীরা। বেলা ১১টার পরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ