জঙ্গিদের পক্ষে বলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাদের মৃত্যুর বিষয়ে প্রশ্ন তুলছেন— বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি নেত্রী হতাশাগ্রস্ত— উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, জঙ্গিদের বিষয়ে প্রশ্ন তুলে প্রমাণ করেছেন তিনি সন্ত্রাস-জঙ্গিদের পৃষ্ঠপোষক।
তিনি আরো বলেন, যেখানে জঙ্গিদের পরিবার তাদের মরদেহ নিতে চায় না সেখানে খালেদা জিয়া তাদের পক্ষ নিয়ে কথা বলছেন।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনকে জিজ্ঞাসাবাদের দাবিও জানান আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: