রাজনীতি

দেশকে আফগানিস্তান-সিরিয়া বনানোর চেষ্টায় আ’ লীগ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকারই জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে ও দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে— বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জঙ্গিবাদ প্রতিরোধে গণতন্ত্রের পথে ফিরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শুক্রবার শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, দেশকে আফগানিস্তান, সিরিয়া, লিবিয়ার মতো একটি ব্যর্থ ও জঙ্গিরাষ্ট্র বানিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চাচ্ছে আওয়ামী লীগ।

আগে থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জঙ্গি সাজিয়ে ক্রসফায়ারে হত্যা করছে সরকার— বিএনপি নেত্রী এমন বক্তব্যের পরদিনই দলের মহাসচিব দাবি করলেন, সরকারই জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে। সরকার বিভিন্ন সময় জঙ্গিবাদের সঙ্গে বিএনপিকে জড়ানোর চেষ্টা করেছে আর এখন নিজেরাই নিজেদের ষড়যন্ত্রে আটকে গেছে।

দলের শীর্ষ নেতা খালেদা জিয়া, তারেক রহমানসহ তৃণমূলের বেশিরভাগ নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণতন্ত্রের অভাবেই জঙ্গিবাদ মাথাচাড়া দেয়া সুযোগ পাচ্ছে উল্লেখ করে দলের মহাসচিব প্রতিহিংসার পথ ছেড়ে সুস্থ ধারার রাজনীতির চর্চা করতে সরকারের প্রতি আহ্বান জানান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ