রাজনীতি

জিয়ার স্বাধীনতা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত রাজনৈতিক প্রতিহিংসামূলক

শনিবার সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজনৈতিক প্রতিহিংসার কারণেই দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার এবং জাতীয় জাদুঘর থেকে তা সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করে বিএনপির মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিন্দা জানিয়ে দলটির মহাসচিব বলেন, এটি রাজনীতির ইতিহাসে নিকৃষ্টতম সিদ্ধান্ত এবং এতে বিভক্তি বাড়বে— সংঘাতময় হবে রাজনীতি।

সরকারের এমন সিদ্ধান্ত রাজনৈতিক প্রতিহিংসার ফল— সংকীর্ণ মানসিকতার পরিচয় বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জিয়াউর রহমানের পদক প্রত্যাহারের ঘটনা সকল মুক্তিযোদ্ধার অবমাননার শামিল বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় পদক প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে আগামী শনিবার সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচিও দিয়েছে বিএনপি।

গণবিচ্ছিন্ন না হয়ে সুস্থ ধারার রাজনীতির চর্চা করতে সরকারের প্রতি আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার এবং তা জাতীয় জাদুঘর থেকে সরিয়ে ফেলার পরদিনই সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ