রাজনীতি

আ’লীগের পূর্ণাঙ্গ কমিটির প্রকাশ আজ

আওয়ামী লীগ
আওয়ামী লীগ

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো আজ। এর পাঁচ মাস পর রোববার প্রকাশ করা হল পূর্ণাঙ্গ কমিটি।

অবিভক্ত ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে করা হয়েছে দক্ষিণ আওয়ামী লীগের প্রথম উপদেষ্টা। আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও রয়েছেন দক্ষিণের উপদেষ্টার তালিকায়।

আরেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিমকে করা হয়েছে দক্ষিণের সদস্য। আগের কমিটির সাংগঠনিক সম্পাদক দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকেও দক্ষিণ আওয়ামী লীগের সদস্য করা হয়েছে।

উত্তরের উপদেষ্টা পরিষদে ঠাঁই পেয়েছেন মেয়র আনিসুল হকও। আর এর মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে তার আনুষ্ঠানিক অভিষেক হলো। আগের কমিটির বেশির ভাগ প্রভাবশালী নেতা সম্পাদকীয় পদে না থাকলেও জায়গা হয়েছে উপদেষ্টা পরিষদ ও কার্যকরী সদস্য পদে।

সভাপতি-সাধারণ সম্পাদক বাদে ৩৪ জন সম্পাদকীয় পদে, একজন কোষাধ্যক্ষ আর ৩২ জনকে সদস্য করে মোট ৬৯ জনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী সংসদের নাম প্রকাশ করা হয়। দুজন করে সদস্য পদ খালি রাখা হয়েছে। উত্তরে উপদেষ্টা পরিষদে রয়েছেন ৯ জন। দক্ষিণে ৬ জন।

তেজগাঁও থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মহানগর উত্তর আওয়ামী লীগের দ্বিতীয় সহ-সভাপতি করা হয়েছে।

আগের কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ কামাল আহমেদ মজুমদার ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে রাখা হয়েছে উত্তরের উপদেষ্টা পরিষদে। এর মধ্য দিয়ে আনিসুল হকের আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের রাজনীতিতে পথচলা শুরু হলো।

উত্তর-দক্ষিণে বিভক্ত করে গত ১০ এপ্রিল ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করা হয়। উত্তরে এ কে এম রহমত উল্লাহকে সভাপতি ও সাদেক খানকে সাধারণ সম্পাদক এবং দক্ষিণে আবুল হাসনাতকে সভাপতি ও শাহে আলম মুরাদকে সাধারণ সম্পাদক করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ