রাজনীতি

সার্চ কমিটির মাধ্যমেই নতুন সিইসি নিয়োগ হবে: হানিফ

মাহবুবউল আলম হানিফ
মাহবুবউল আলম হানিফ

আগেরবারের মতো সার্চ কমিটির মাধ্যমেই নতুন নির্বাচন কমিশনার-সিইসি নিয়োগ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, এ নিয়ে বিএনপির উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

এদিকে, কানাডা ও জাতিসংঘ সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে যৌথ সভা করেছে আওয়ামী লীগ।

সভায় সকলের অংশগ্রহণে এ কর্মসূচি সফল করার আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বুধবার সকালের দলের ধানমণ্ডি কার্যালয়ে হানিফ জানান, সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন নিয়োগের আগে নিবন্ধিত সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।

এর আগে প্রধানমন্ত্রীকে দিতে যাওয়া সংবর্ধনার কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগে ও বিভিন্ন থানার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথ সভা করেন কেন্দ্রীয় নেতারা।

সভায় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, গুরুত্বপূর্ণ সফর শেষে দেশে ফেরায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এ সংবর্ধনা দেয়া হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ