জনগণের সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন- ইসি পুর্নগঠনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার ঢাকা রির্পোটার্স ইউনিটিতে গণতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই সরকার জঙ্গিবাদকে প্রশ্রয়ই দিচ্ছে এবং তাদেরকে ব্যবহারও করছে বলে অভিযোগ করেন তিনি।
গণতন্ত্রহীনতাই দেশের সকল সংকটের মূল কারণ বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা রির্পোটার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
মির্জা ফখরুল সমালোচনা করে বলেন, সরকার দেশে বিরাজনীতিকিকরণের চেষ্টা করছে।
সরকারের সার্চ কমিটি নয় জনগণের সার্চ কমিটি দিয়ে নির্বাচন কমিশনের পুনগঠন দাবি করেন তিনি।
নির্দলীয়- নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নির্বাচন দেয়ার দাবু আবারো জানান মির্জা ফখরুল।
সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থেই জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়ার পাশাপাশি তাদেরকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
দেশে গণতন্ত্র নেই বলেই জঙ্গিবাদসহ নানা সংকট সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।