সুন্দরবনে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে সরকারের কাছে ইউনেস্কোর খসড়া প্রতিবেদন পরিবেশবাদী আন্দোলনকারীদের প্রভাবে প্রভাবিত—এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
এদিকে, সুন্দরবনের কাছে রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল সমর্থক শিক্ষকরা।
সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির কাউন্সিল উপলক্ষে প্রচার ও প্রকাশনা উপ পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হাছান বলেন, ইউনেস্কো পরিবেশের ক্ষতির প্রভাব নিয়ে প্রতিবেদনে যেসব বিষয় তুলে ধরেছে তা হাস্যকর।
সরকারের পক্ষ থেকে প্রতিবেদনের জবাব দেয়া হলে ইউনেস্কো সঠিক বাস্তবতা বুঝতে পারবে বলেও জানান তিনি।
এদিকে, সুন্দরবনের কাছে রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল সমর্থক শিক্ষকরা।
দুপুরে, বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, প্রকল্প নির্মাণ পর্যায়ে মালামাল ও যন্ত্রপাতি পরিবহনের সময় তেল নিঃসরণ, সালফার ও নাইট্রোজেন নিঃসরণ সুন্দরবনের নদী ও খালকে দূষণ করবে।
শব্দ দূষণের ফলে সুন্দরবনের জীব-জন্তুর বাসযোগ্যতা বিনষ্ট হবে— তাই জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে অবিলম্বে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: