রাজনীতি

আ’লীগের সম্মেলনে পাকিস্তানের রাজনৈতিক দলকে আমন্ত্রণ নয়: নাসিম

 নাসিম
নাসিম

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে পাকিস্তানের কোনো রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে না বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সম্মেলন প্রস্তুতির অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক মো. নাসিম।

বৃহস্পতিবার সকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অভ্যর্থনা উপ কমিটির এক সভাশেষে তিনি এ কথা বলেন।

মো. নাসিম বলেন, পাকিস্তান এদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

তিনি বলেন, সম্মেলন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন গণতান্ত্রিক দেশের প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয়া হচ্ছে। সবার কাছ থেকে সম্মতি পেলে তা গণমাধ্যমে জানানো হবে।

এর আগে আমন্ত্রিতদের বিষয়ে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকারও আহ্বান জানান নাসিম।

এসময় তিনি বলেন, পাকিস্তানকে আমন্ত্রণ জানানোর প্রশ্নই আসে না।

সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই যথাসময়ে আগামী নির্বাচন হবে বলেও জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ